শুল্ক কমানোর বিষয়ে মিলেছে আমেরিকার সবুজ সংকেত: বাণিজ্য সচিব

শুল্ক কমানোর বিষয়ে আমেরিকার সবুজ সংকেত পাওয়ার দাবি করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুল্ক সমঝোতা নিয়ে ঢাকা-ওয়াশিংটন তৃতীয় ধাপের আলোচনার প্রথম দিনের বৈঠক শেষে এমন আশাব্যঞ্জক অগ্রগতির কথা জানান তিনি।

বাণিজ্য সচিব জানান, কি পরিমাণ শুল্ক কমবে তা নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। তবে, আগামী দুই দিনের মধ্যে ইতিবাচক কিছু জানা যাবে আশা প্রকাশ করেন তিনি। 

এর আগে, এই বৈঠকে যোগ দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও দুই সচিব। আর আমেরিকার পক্ষে নেতৃত্বে দিচ্ছেন দেশটির সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। 

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা থেকে বছরে দেড় বিলিয়ন ডলারের পণ্য আমদানির আশ্বাস দেওয়া হতে পারে। এছাড়াও পারস্পরিক বাণিজ্য নিয়েও চুক্তি হতে পারে। 

এছাড়া যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সাথে বৈঠকে গম, তুলা, সয়াবিন কেনার বিষয়েও আলোচনা হবে বলে জানায় মন্ত্রণালয়।