শেষ হলো মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ বছরের মেলায় ২২৪ কোটি ২৬ লাখ টাকার রপ্তানি আদেশ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।
এবারের মেলায় পণ্য বেচাকেনাও হয়েছে গতবারের তুলনায় ৩ দশমিক ৪২ শতাংশ বেশি। আয়োজকদের হিসাবমতে, এ বছরের আয়োজনে আনুমানিক প্রায় ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে।
অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, আগামীতে আরও বড় পরিসরে মেলার আয়োজন করা হবে। এ জন্য আরও ছয় একর জায়গা নিয়ে বহুতল ভবন তৈরির পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, দেশের অনেক শিল্পপ্রতিষ্ঠান মেলায় অংশ নেয় না। তাদের পণ্য কীভাবে মেলায় অন্তর্ভুক্ত করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
১ জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধন হওয়ার কথা থাকলেও এবার খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের কারণে মেলা শুরু হয় গত ৩ জানুয়ারি।