বিটকয়েনের দাম

২০২৪-এর অক্টোবরের পর এত নিচে কখনো নামেনি

বিটকয়েনের দাম ২০২৪ সালের অক্টোবরের পর ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। বর্তমানে একটি বিটকয়েনের দাম ৬৬ হাজার মার্কিন ডলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন থাকার পরেও ডিজিটাল এই মুদ্রার দাম কমেছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিটকয়েনের দাম কমেছে প্রায় ২৪ শতাংশ। তার আগে কয়েক মাস বিটকয়েনের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল। যার ফলে গত অক্টোবরে দাম ইতিহাসের সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার ২০০ ডলারে পৌঁছায়।

গত বৃহস্পতিবারের সর্বশেষ দরপতনের পর গত এক বছরে বিটকয়েনের দাম কমেছে প্রায় ৩২ শতাংশ। ট্রাম্পের সরাসরি সম্পৃক্ততা, ক্রিপ্টোকারেন্সির প্রতি তার জোরাল সমর্থন ও এই খাতে নিয়ন্ত্রণ শিথিল করার প্রতিশ্রুতির কারণে বিনিয়োগকারীরা উৎসাহিত হয়েছিলেন।