বিদেশে থাকা বাংলাদেশি করদাতাদের ই-রিটার্ন দাখিলের সুবিধার্থে মোবাইল ফোনের পরিবর্তে তাঁদের নিজস্ব ই-মেইলে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানোর মাধ্যমে বিশেষ নিবন্ধনের ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।
নতুন এই ব্যবস্থায় বিদেশে অবস্থানরত করদাতাদের নিজেদের পরিচিতি নিশ্চিত করার জন্য পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর এবং দেশ ছাড়ার সর্বশেষ তারিখের তথ্য নিজেদের ই-মেইল হতে জাতীয় রাজস্ব বোর্ড বরাবর ই-মেইল ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের ই-মেইল ঠিকানা হচ্ছে: ereturn@etaxnbr.gov.bd
করদাতার প্রেরিত আবেদন পরীক্ষা করে এবং তার দেওয়া তথ্য যাচাই করে ই-মেইল ভেরিফাই করলে করদাতা নিজের ভেরিফায়েড ই-মেইলের মাধ্যমে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেটসহ রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন।