বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোস্তাকুর রহমান। বুধবার তাঁকে নিয়োগ দিয়েছে সরকার।

নানা সমালোচনার মধ্যে গভর্নরের দায়িত্ব থেকে সরানো হলো আহসান এইচ মনসুরকে। তাঁর স্থলাভিষিক্ত হলেন মোস্তাকুর রহমান।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছিলেন।