ক্রেডিট কার্ডে ঋণের সীমা ২৫ লাখ থেকে বেড়ে হচ্ছে ৪০ লাখ

ক্রেডিট কার্ডে ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক ক্রেডিট কার্ডের  সর্বোচ্চ ব্যবহারের সীমা ২৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ করেছে। রোববার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।

এসব ঋণের সুদের হার হবে সর্বোচ্চ ২৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংক বলছে, ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে এবং গ্রাহকদের চাহিদা মেটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের বিপরীতে জামানতহীন ১০ লাখ টাকা ও জামানতের বিপরীতে ২৫ লাখ টাকা ঋণ দিতে পারে। এই সীমা বাড়িয়ে জামানতহীন ২০ লাখ টাকা ও জামানতের বিপরীতে ঋণসীমা ৪০ লাখ টাকা করা হয়েছে।

এছাড়া কার্ডধারীরা তাঁদের মোট সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ নগদে উত্তোলন করতে পারবেন।