ঈদের আগে শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী

শেষ দিকে ঈদের কেনাকাটা জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলোতে। সকাল থেকেই পবিত্র শবে কদরের সরকারি ছুটির দিনে পছন্দের পোশাক কিনতে ভিড় করে ক্রেতারা। 

ফুটপাত থেকে শুরু করে বিপনীবিতান সব জায়গায় নারী, পুরুষ ও শিশুদের ঈদের পোশাক কিনতে উপচেপড়া ভিড় দেখা গেছে । যানজট এড়াতেই ছুটির দিনে কেনাকাটা করতে এসেছেন অনেকে। তবে কেউ কেউ বলেন, গত বছরের চেয়ে এবার দোকানিরা পোশাকের বাড়তি দাম চাচ্ছেন। 

বিক্রেতারা বলছেন, যারা এতদিন কর্মব্যস্ততায় কেনাকাটা করতে পারেননি তারাই এখন আসছেন দোকানে । ঈদের আগে চাঁদরাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান তারা। 

ক্রেতাদের একজন জানান, সকাল ১০টা বাজে আজকে মার্কেটে ঢুকেছি কিছু কেনাকাটার জন্য। এখন প্রায় শেষের দিকে। আরেকটু কিছু দেখে বের হয়ে যাব।

তবে বিক্রেতাদের একজন বলেন, (ক্রেতার আগমন)যে রকমটা আসার কথা ছিল সেরকমটা আমরা পাচ্ছি না।

আরেক ক্রেতা জানান, শেষের দিকে কেনার আনন্দটাই অন্যরকম। কারণ মনে হয় যে, শেষের দিকে ভালো জিনিস ওঠে। 

পরিবারের সাথে মার্কেটে গিয়েছে শিশুকিশোররাও। তাদেরই একজন জানায়, চুরি কিনব নতুন, ঈদের জন্য। নীল রঙের, কাঁচের। 

ঈদের শেষ দিকে মার্কেটে আসা প্রসঙ্গে এক নারী ক্রেতা বলেন, কেনাকাটা আগেই রয়ে গেছে। এখন টুকিটাকি বাকি যেগুলো আছি সেগুলো কিনে নিচ্ছি। লাস্ট মিনিট শপিংয়ের জন্য আসা হয়েছে।