দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে পোশাক খাত থেকে। বিষয়টি একটি একক খাতের ওপর পুরো অর্থনীতির কাঠামোগত নির্ভরতার দিকেই ইঙ্গিত করে। তৈরি পোশাক খাতের ওপর এই অতিনির্ভরতার কারণে ঝুঁকিতে পড়তে পারে দেশের রপ্তানি।
সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক জার্নালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০ দশমিক নয় শতাংশ থেকে ৫৮ দশমিক নয় শতাংশে নেমে এসেছে, যার প্রধান কারণ নারীদের অংশগ্রহণ কমে যাওয়া।
বিশ্বব্যাংকের মতে, ২০২৫-২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ এবং ২০২৬-২৭ অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে।
রপ্তানিতে ঝুঁকি কমাতে বাংলাদেশকে চামড়া, ওষুধ, হালকা প্রকৌশল খাতসহ উচ্চমূল্যের পণ্যে বৈচিত্র্য আনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ।