জ্বালানি আমদানির খরচ মেটাতে দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আগামী জুন নাগাদ ২ বিলিয়ন ডলার অতিরিক্ত ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের একথা জানান কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী।
এ প্রসঙ্গে তিনি জানান, আইএমএফ থেকে নির্ধারিত ঋণের কিস্তির বাইরেও জুন মাস নাগাদ অতিরিক্ত ২ বিলিয়ন ডলার পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।
এক্ষেত্রে প্রযোজ্য বিভিন্ন শর্তও বাংলাদেশ ব্যাংক পূরণ করতে পারবে বলে মত শাহরিয়ার সিদ্দিকীর।
দেশের ব্যালেন্স অব পেমেন্টে ভারসাম্যহীনতা (ইমব্যালেন্স) পূরণে সহায়ক হবে আইএমএফ থেকে প্রত্যাশিত অরিতিক্ত এই ২ বিলিয়ন ডলার।