বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

বিচার বিভাগের জন্য ৩ মাসের মধ্যে একটি স্বাধীন ও আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আহমেদ সোহেল ও দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৮৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেন। 

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, বিচার বিভাগের দ্বৈত স্বাধীনতা তুলে দিতে হবে। যার ফলে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের ক্ষমতা সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। 

এর আগে, গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেয় হাইকোর্ট।