বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। সোমবার যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম আট শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ ডলার ৮ সেন্টে পৌঁছেছে। 

মূলত ইরানের বন্দরগুলোতে সোমবার থেকে অবরোধ শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেল তেল ১০২ ডলার ২ সেন্টে বিক্রি হচ্ছে।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলার। যুদ্ধের প্রভাবে এক পর্যায়ে তা ১১৯ ডলারও ছাড়িয়ে গিয়েছিল।

দুদিন আগে পাকিস্তানে দুদেশের মধ্যে বৈঠকের খবরে জুনে সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ২০ সেন্টে নামে। তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই যুদ্ধবিরতির আলোচনা শেষ হওয়ায় আবারও বাড়ছে তেলের দাম।