বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার। শনিবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা। এ ছাড়া অকটেন ১৪০ টাকা, পেট্রল ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩০ টাকা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই দাম রোববার থেকে কার্যকর হবে।
এর আগে এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে গত ৩১ মার্চ অফিস আদেশ জারি করে সরকার। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা, পেট্রল ১১৬ আর অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা।
সে হিসেবে ডিজেলের দাম বেড়েছে ১৫ টাকা, কেরোসিনের দাম ১৮ টাকা, অকটেনের দাম বেড়েছে ২০ টাকা এবং ১৯ টাকা।