যেকোনো বয়সে হওয়া যাবে বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ চেয়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা বিলুপ্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। অর্থাৎ, এ দুই নিয়ন্ত্রক সংস্থায় যেকোনো বয়সী চেয়ারম্যান নিয়োগ দিতে চায় সরকার। 

উল্লেখ্য, বর্তমানে সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান পদে থাকা যায়। আর আইডিআরএর চেয়ারম্যান পদে থাকা যায় ৬৭ বছর বয়স পর্যন্ত। 

যোগ্য ব্যক্তিদের নিয়োগের পথ সুগম করতে এবং জনস্বার্থে চেয়ারম্যান ও সদস্য পদের নিয়োগ যোগ্যতার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা সংক্রান্ত দফাটি বিলুপ্ত করার লক্ষ্যে বিদ্যমান আইনের সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।