৭২ হাজার আয়কর ফাইল অডিট হবে: এনবিআর

রাজস্ব আদায়ে গতি বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে ৭২ হাজার ৩৪১টি আয়কর ফাইল অডিটের জন্য নির্বাচিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান। 

মঙ্গলবার এনবিআরের প্রাক বাজেট আলোচনায় তিনি বলেন, ডিজিটাল অডিটের কারনে এখন থেকে আর ফাঁকি দেওয়া সম্ভব না। 

তিনি জানান, অডিটের জন্য রিটার্ন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ন স্বচ্ছ করতে রিস্ক-বেইজড অডিটের ভিত্তিতে করা হয়েছে। আরজেএসির সঙ্গে এনবিআরের ডিজিটাল সংযোগ থাকায় অনেক কোম্পানি ফাঁকি দিতে পারবে না। 

এছাড়া আয়কর রিটার্নের সঙ্গে ব্যাংক হিসাবের সংযোগ করতে কাজ চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এসময় বাংলাদেশ অর্থনীতি সমিতির পক্ষ থেকে বলা হয়, বিনিয়োগের পরিবেশ এবং আস্থা তৈরি করতে এনবিআরকে আগামী বাজেটে দিক নির্দেশনা দিতে হবে।