বিএসইসি’র শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস

শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধনী বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে বিলটি পাস হয়। এছাড়া সংসদে আজ পাস হয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিল ২০২৬। 

এর ফলে, এখন থেকে পুঁজিবাজার ও বিমার নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে যেকোন বয়সীদের নিয়োগ দেওয়া যাবে।

এতদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি’র চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর, এবং বিমা নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান ও সদস্যদের ক্ষেত্রে বয়সের বাধ্যবাধকতা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। 

নতুন এই সংশোধনীর মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাগুলোর তদারকি ক্ষমতা বাড়বে এবং আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হবে বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।