সরকার গোপন চুক্তিতে বিশ্বাসী নয়: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বর্তমান সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আজ বুধবার সচিবালয়ে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল, বর্তমান সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়।

দেশের রপ্তানি বৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য বলেও জানান তিনি। বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে মার্কিনসহ বিভিন্ন দেশের সাথে আলোচনা হচ্ছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের সাথে মার্কিন সম্পর্ক আরও উচ্চতায় নিতে সরকার কাজ করছে। দেশের স্বার্থ সবার আগে, এ লক্ষ্যে চুক্তির বিভিন্ন দিক সরকার পর্যালোচনা করে সামনে এগুচ্ছে।