দেশে একটি সামাজিক সুরক্ষা বলয় তৈরি করতে হবে: রাশেদ আল মাহমুদ তিতুমীর

বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তুলতে সরকার বিশেষ জোর দিচ্ছে। এলক্ষ্যে অর্থনৈতিক পুনর্গঠনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান- বিআইডিএস-এর স্বাস্থ্যসেবা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। 

তিনি বলেন, 'প্রলম্বিত যে মূল্যস্ফীতি চলছে, প্রকৃত আয়ের ভিত্তির যে শ্লথ গতি, এই রকম পরিস্থিতিতে আমাদের আসলে একটা সামাজিক সুরক্ষা বলয়ের দিকে যেতে হবে।'

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অতিরিক্ত মূল্যস্ফীতি ও প্রকৃত আয়ের শ্লথ প্রবৃদ্ধিতে স্বাস্থ্যসেবার মান বাড়াতে সরকার ও ব্যক্তিপর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া উচিত। 

তাঁর মতে, 'আমরাতো চাহিদা কি তা-ই ভালো করে জানি না আমাদের মন্ত্রণালয় থেকে, যে কারণে একটা হলো চাহিদা কি জানিনা, আরেকটা হলো প্রকল্প তৈরি এবং বাস্তবায়ন- দুটোরই সক্ষমতার অভাব (রয়েছে)।'  

বিআইডিএস'র অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জানান, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যশিক্ষার ওপরও জোর দেওয়া প্রয়োজন।