সপ্তাহের ব্যবধানে দিনিজাপুরের হিলিতে পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত বেড়েছে। আজ সোমবার এলাকার বাজারগুলোতে এমন চিত্র দেখা যায়।
এক সপ্তাহ আগে প্রতি কেজি পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, মুড়িকাটা পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। নতুন করে হালি জাতের পেঁয়াজ বাজারে আসলেও এর সরবরাহও কম। সেই সাথে ঈদকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেঁয়াজের চাহিদা বেড়েছে। ফলে মোকামে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ কমের থাকায় দাম কিছুটা উর্ধ্বমুখী।
এদিকে ঈদের আগে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজার তদারকির দাবি জানিয়েছেন ক্রেতারা।
এক ক্রেতা বলেন, ‘আগে ৩০ টাকা করে কিনেছিলাম, এখন দাম একটু বেশি ৪০ টাকা।’
অন্যদিকে এক বিক্রেতা বলেন, ‘কয়েকদিনের ব্যবধানে পেঁয়াজের কেজি ৮ থেকে ১০ টাকা বাড়িয়েছে। এইটার কারণ হলো–মোকামে চাহিদা অনুযায়ী আমদানি নেই।’