মে মাসে প্রতিদিন রেমিট্যান্স এসেছে ১৬০০ কোটি টাকা

কোরবানির ঈদকে কেন্দ্র করে মাসজুড়ে রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি মে মাসের প্রথম ২০ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ, প্রতিদিন গড়ে এসেছে ১ হাজার ৬০৯ কোটি টাকার বেশি। বাং

লাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ২০ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১৯৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। হুন্ডি প্রতিরোধে কঠোর অবস্থান, প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং চ্যানেলের সেবার উন্নয়ন রেমিট্যান্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি মে মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসতে পারে। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হবে তেমনি এর ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে।