তিন দশকেও আলোর মুখ দেখেনি বিমানবন্দরটি

তিন দশকেও আলোর মুখ দেখেনি বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর। দুই দফায় জমি অধিগ্রহণ করা হলেও বিমানবন্দর নির্মাণ না হওয়ায় এখন তা বিরাণভূমি। অধিগ্রহণের জমিতে ধান ও মাছ চাষ করে ভোগ দখল করছে প্রভাবশালীরা।

রামপালে ফয়লায় খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয় ১৯৯৬ সালে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভিত্তিফলক উন্মোচন করেন। বিমানবন্দর তৈরিতে সেসময় ৯৮ হেক্টর জমি অধিগ্রহণ ও মাটি ভরাট করা হয়।

এর প্রায় ১৫ বছর পর ২০১১ সালে আওয়ামী লীগ সরকার খানজাহান আলী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ করার ঘোষণা দিয়ে আরও ৫২৯ একর জমি অধিগ্রহণ করে। সেসময় জমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্ত হয় ১ হাজার ৬২৮ পরিবার। তবে ৩ দশকেও বিমানবন্দর নির্মাণ কাজের অগ্রগতি নেই। বিমানবন্দরের জমিতে ধান ও মাছ চাষ করে ভোগ দখল করছে প্রভাবশালীরা।

বিমানবন্দরটি নির্মাণের উদ্যোগ নিতে আলোচনার আশ্বাস পরিবেশ ও বন প্রতিমন্ত্রীর।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে গতি ফেরাতে দ্রুত বিমানবন্দরটি চালুর দাবি স্থানীয়দের।