দেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে

দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে দেশি ও বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে। চলতি মে মাসে সাড়ে চার হাজারের বেশি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব বেড়ে গেছে।

গড়ে মে মাসের প্রতি কার্যদিবসে বিও অ্যাকাউন্ট বা বিও হিসাব বেড়েছে ২৭১টি। বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা বাড়লেও গত এপ্রিল মাসে তা কমেছে। 

উল্লেখ্য, এপ্রিলে বিদেশি ও প্রবাসীদের বিও হিসাব কমেছে ২৬টি। তবে মে মাসে এসে বিও হিসাব ২৪টি বেড়েছে।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএল-এর তথ্য অনুযায়ী, ২৪ মে পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৬৫ হাজার ৭৪১টি। এপ্রিলের শেষে সংখ্যাটা ছিল ১৬ লাখ ৬১ হাজার ১২৩টি। সে হিসেবে মে মাসে (২৪ মে পর্যন্ত) শেয়ারবাজারে বিও হিসাব বেড়েছে ৪ হাজার ৬১৮টি।