বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, চলছে পণ্য ওঠানামা

বেনাপোল বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বন্দর শ্রমিকরা। চলছে পণ্য ওঠা-নামার কাজ।

সকালে ন্যায্য মজুরির দাবিতে বন্দরের পুরাতন পোর্ট থানার সামনে সমাবেশ করেন কয়েক হাজার শ্রমিক। এতে পণ্য লোড-আনলোড বন্ধ হয়ে যায় এবং ব্যাহত হয় আমদানি-রপ্তানিকারকদের পণ্য পরিবহন।

বন্দরের দুটি শ্রমিক সংগঠনের ডাকে আগের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু হয়েছিল।