মেবাইল মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ এনবিআরের

রাজস্ব আয় বাড়াতে এবার মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান এমএফএসের ব্যবসায়িক বা মার্চেন্ট হিসাবে কর আরোপের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড — এনবিআর। এ জন্য ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেনটিফিকেশন নম্বর — বিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতেও ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের অর্থবিলে বিষয়টি উল্লেখ করা হয়। এনবিআরের সূত্রমতে দেশে এখন মূসক নিবন্ধন রয়েছে ৭ লাখ ৯২ হাজার প্রতিষ্ঠানের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি শেষে দেশে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহক বা হিসাব সংখ্যা ছিল প্রায় সাড়ে ১৪ কোটি। গবেষণা সংস্থা পিআরআইয়ের হিসাবে, দেশে সচল এমএফএস হিসাবের সংখ্যা ৮ কোটি ৭১ লাখ। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এমএফএসের মোট হিসাবের মধ্যে মার্চেন্ট হিসাব রয়েছে ৫ লাখ ৫১ হাজার।