গত মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও প্রবাসী আয়ের গতি অব্যাহত আছে। এমাসের প্রথম দুই সপ্তাহে ১৫৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার অঙ্কে প্রায় ১৯ হাজার কোটি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
১৪ জুন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৫৪ কোটি ১৩ লাখ ডলার। গত বছর একই সময়ে দেশে আসে ১১৮ কোটি ৫২ লাখ ডলার। অর্থাৎ, চলতি মাসে এখন পর্যন্ত প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ৩০ শতাংশের বেশি।
চলতি অর্থবছর ১৪ জুন পর্যন্ত মোট প্রবাসী ৩ হাজার ৪২৯ কোটি ৮১ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫৪ শতাংশ বেশি।
চলতি অর্থবছরে এককমাস হিসেবে সর্বোচ্চ প্রবাসী আয় আসে মার্চে ৩৭৫ কোটি ডলার। কোরবানি ঈদের উপলক্ষে মে মাসে প্রবাসীরা পাঠান মোট ৩৪২ কোটি ডলার।
ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠালে সরকার আড়াই শতাংশ নগদ প্রণোদনা দিচ্ছে। প্রতি ডলারে প্রবাসীরা প্রণোদনাসহ পাচ্ছেন ১২৬ টাকা পর্যন্ত।