দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৩ টাকা কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। নতুন দাম আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, খাঁটি সোনার মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িযেছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা।