বৃষ্টি কমায় ক্রমশ ব্যস্ততা বাড়ছে চট্টগ্রাম বন্দরে। সোমবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরে শ্রমিক, পণ্যবাহী ট্রাক-লরি ও সেবা গ্রহীতাদের আনাগোনা বেড়েছে।
চট্টগ্রাম বন্দরের দেওয়া তথ্য মতে, সোমবার বন্দরের বর্হিনোঙ্গরে মোট ৩৮টি জাহাজে কাজ চলছে। এর মধ্যে ১৯টি সিমেন্ট ক্লিংকারবাহী ও ১৩টি বিভিন্ন খাদ্যশস্যবাহী। এছাড়া লবন, তেল, চিনিসহ আরও কিছু পণ্যবাহী জাহাজ রয়েছে।
বন্দরে আজ কন্টেইনার রয়েছে ৪৬ হাজার ৩০২ একক। রোববার বন্দর থেকে কন্টেইনার খালাস হয়েছে ২,৬৮৮ একক। মোট আমদানি কন্টেইনার জাহাজ থেকে নামানো হয়েছে ২৬৬৭ একক। এছাড়া জাহাজে তোলা হয়েছে ৩৮১৮ একক।
ইতোমধ্যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে দেখানো আবহাওয়ার সর্তক সংকেত সকালে নামিয়ে ফেলা হয়েছে। বৃষ্টি থামলে বন্দরের কার্যক্রমে আরও গতি আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।