আমদানি বিল পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ায় টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ক্রমাগত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তঃব্যাংক বাজারে টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ১৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৮২ পয়সায়।
বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কিনছে ১২৩ টাকা ৮৫ পয়সা থেকে ১২৩ টাকা ৯০ পয়সা দরে। বিপরীতে গ্রাহক পর্যায়ে আমদানিকারকদের কাছে আমদানির ঋণপত্রে (এলসি) সেই ডলার বিক্রি করছে ১২৩ টাকা ৯৫ পয়সায়।
এতে প্রতি ডলারের গড় দাম পড়ছে ১২৩ টাকা ৯২ পয়সা, যা গত সপ্তাহে গড়ে ১২৩ টাকা ৭৫ পয়সায় সীমাবদ্ধ ছিল।
আন্তঃব্যাংক লেনদেনেও ডলারের দাম বেড়ে ১২৩ টাকা ৮২ পয়সায় উঠেছে, যা গত সপ্তাহে ছিল ১২৩ টাকা ৬০ পয়সা।