প্রবাসী আয়ে হঠাৎ পতন, যে কারণ জানা গেল

টানা ছয় মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলার ছাড়ালেও গত দুই মাস তা কিছুটা কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বিদায়ী জুলাই মাসে প্রবাসী আয় এসেছে প্রায় ২৮৬ কোটি ডলার। আর আগের মাস জুনে এসেছে ২৮২ কোটি ডলার।

গত ডিসেম্বর থেকে টানা ছয় মাস ধরে ৩০০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে এসেছে। প্রবাসী আয় সংগ্রহে শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এরপরই এসেছে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে। ফলে প্রবাসী আয়  হঠাৎ কমে যাওয়ায় চিন্তায় পড়েছেন দেশের ব্যাংকাররা। 

তাদের মতে, মধ্যপ্রাচ্য সংকটের কারণে ডলারের দাম বেড়ে গেছে।  ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয়ের ডলার কেনার পর তদারকি বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এরপর রেমিট্যান্স আয় আসা কিছুটা কমে যায়। এদিকে ডলারের উপর চাপ কমাতে নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।