পেট্রোলিয়ামের দাম কমানোর আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে ভোক্তাদের জন্য পেট্রোলের দাম কমাতে তেল কোম্পানিগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেল শিল্পকে সহায়তায় প্রশাসনের কাজের স্বীকৃতি না দেওয়ায় বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি শেভরনের সমালোচনা করেছেন তিনি।

প্রশাসনের মেধা, দূরদর্শিতা, শক্তি ও স্থিতিশীলতা ছাড়া তেল শিল্প এবং দেশটাই ধ্বংস হয়ে যেত বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মাইক এবং শেভরনকে ভেনেজুয়েলা থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু এখন তারা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছে এবং বিপুল মুনাফা অর্জনের আশা করছে।’

ওয়াশিংটন-তেহরান চুক্তি আসন্ন—মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার পর বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশ কমেছে। তাতে ব্যারেলপ্রতি অপরিশোধিত তেলের দাম দাঁড়িয়েছে ৮২ দশমিক ৯১ ডলার।