অতিরিক্ত পানি ব্যবহার, দূষণ, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত কৃষির কারণে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা চাপের মুখে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবি'র সাম্প্রতিক এক বিশ্লেষণে উদ্বেগজনক এ তথ্য উঠে এসেছে।
এডিবি’র তথ্য অনুযায়ী, বিশ্বের সুপেয় পানির ২৮ শতাংশ এবং কৃষিযোগ্য জমির ৩০ শতাংশ ব্যবহৃত হয় দক্ষিণ এশীয় অঞ্চলের ৪০০ কোটিরও বেশি মানুষের খাদ্যের জোগান দিতে। তাই এই অঞ্চলের খাদ্য ব্যবস্থা টিকিয়ে রাখাতে নদী অববাহিকাভিত্তিক টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছে সংস্থাটি।
এ লক্ষ্যে এই অঞ্চলের সরকারগুলোকে নীতিগত সমন্বয় বাড়ানো ও স্বল্পমেয়াদী প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের পরামর্শ দিয়েছে এডিবি। পাশাপাশি শুধু ফলন বাড়ানোর লক্ষ্য থেকে সরে এসে সামগ্রিক ব্যবস্থার উন্নয়নের কথাও জানিয়েছে সংস্থাটি।