দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে প্রায় ১০ হাজার টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাজুস জানিয়েছে, নতুন দাম সকাল ১০টায় কার্যকর হয়েছে। দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনার দাম বেড়েছে। তাই দমা সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এরআগে ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা ছিল।
সোনার দামের পাশাপাশি রুপার দামও বেড়েছে। আজ ২২ ক্যারেট রুপার দাম হয়েছে প্রতি ভরি ৪ হাজার ৮৯৮ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা।
এর আগে গত ৩১ জুলাই সোনার দাম কমানো হয়। দাম ওঠানামার মধ্যে চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। ওইদিন ভরিতে দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।