ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইনমন্ত্রী

সারাদেশে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় এসব কথা বলেন তিনি। 

আইনমন্ত্রী বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে। 

এসময় মজুতদারদের সতর্ক করে মন্ত্রী বলেন, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। তাই মজুদ করার আগে বিষয়টি ভালোভাবে চিন্তা করতে হবে।