সরকারি বিল-বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে

ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি বিনিয়োগ কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। 

২০২৫-২৬ অর্থবছর শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তি শ্রেণির বিনিয়োগ এসেছে ৭ হাজার ৪৬৯ কোটি টাকা, যেটা এর আগের বছর ছিল ৭ হাজার ৯১৯ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে এই খাতে ব্যক্তি শ্রেণির বিনিয়োগ কমেছে ৪৫০ কোটি টাকা। 

উল্লেখ্য, গত অর্থবছরে দেশের ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমে যায়। 

তবে ব্যক্তি বিনিয়োগ কমলেও ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়ায় সরকারি সিকিউরিটিজে মোট বিনিয়োগ বেড়েছে। তবে সুদহার কমায় ব্যক্তি পর্যায়ে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ হ্রাস পেয়েছে।