অর্থ পাচারকারী ৪২ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

বিএফআইইউ'র সনাক্ত করা বিদেশে অর্থ পাচারকারী ৪২টি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ২০০ কোটি টাকার বেশি ঋণ নিয়ে খেলাপি হওয়া এসব ঋণের মধ্যে যেগুলোর অর্থ বিদেশে পাচার হয়েছে সেগুলো আলাদাভাবে চিহ্নিতের কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কিছু ঋণের ক্ষেত্রে ব্যবসার অস্তিত্ব নেই, আবার কোনো কোনো ঋণের অর্থ দেশের বাইরে সরিয়ে নেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। এ ধরনের অর্থ দেশে ফেরাতে আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ আইনি প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে সফল হলে এসব অর্থের একটি অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে। এর আগে শেখ হাসিনাসহ ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শনাক্ত করে ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা পাচারের কথা জানায় বাংলাদেশ ব্যাংক।