দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের বিপিএম–৬ হিসাব পদ্ধতিতে এর পরিমাণ ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এটি মূলত ১৮ আগস্ট মঙ্গলবার পর্যন্ত তথ্য।
এছাড়া গত ১২ আগস্ট দিন শেষে রিজার্ভ পৌঁছেছিল ৩৭ দশমিক ০৬ বিলিয়ন ডলারে। আর বিপিএম–৬ পদ্ধতিতে এর পরিমাণ ছিল ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার।
মূলত ডলার সরবরাহ, রেমিট্যান্স প্রবাহ, রপ্তানি আয় ও বৈদেশিক ঋণসহ বিভিন্ন বিষয়ের ওপর রিজার্ভের পরিমাণ ওঠানামা করে।
দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এ চিত্র সামনে এসেছে।