দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবার বাড়ল সোনার দাম। প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৮৪৯ টাকা বাড়ানো হয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে তাই দেশের বাজারে দামে সমন্বয় করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দাম বাড়ানো হয়েছে প্রতি ভরিতে ২৩৩ টাকা। ২২ ক্যারেট রূপার দাম ৫ হাজার ৩০৭ টাকা।