জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য সাবেক চেয়ারম্যান আবদুর রহমান খান বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, আবদুর রহমান খানকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের শর্ত অনুযায়ী, আবদুর রহমান খানের অবসর-উত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিত রাখতে হবে এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থানের সাথে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।