বেসরকারি খাতে বার্ষিক ঋণপ্রবৃদ্ধি কমে প্রথমবারের মতো ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে। এর আগে দেশে প্রথমবারের মতো বেসরকারি ঋণপ্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে নামে গত মার্চে।
এর আগে কখনো প্রবৃদ্ধি এত নিচে নামেনি। দেশি উৎসের পাশাপাশি বিদেশি উৎসের ঋণেও ধীর গতি।
বাংলাদেশ ব্যাংকের তথ্য, গত জুন শেষে স্বল্পমেয়াদি বিদেশি ঋণের স্থিতি কমে ১ হাজার ২৫ কোটি ডলারে নেমেছে। গত এপ্রিলে যা ছিল ১ হাজার ৩৩ কোটি ডলার। আর জানুয়ারিতে ছিল ১ হাজার ৪৭ কোটি ডলার।
এ জন্য নতুন বিনিয়োগের অভাব, রপ্তানি কমে যাওয়া, টাকার দরপতন ও অভ্যন্তরীণ চাহিদা কমাসহ বিভিন্ন কারণ দায়ী। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যবসার পরিধি বাড়াতে ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকও এ ধরনের ঋণের বিষয়ে নিরুৎসাহিত করছে।