দেশে সোনার দাম কমেছে 

দেশের বাজারে কমেছে সোনার দাম। প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য কমায় স্বর্ণের নতুন দাম পুনঃনির্ধারণ করা হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার নতুন দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। 

এ ছাড়া ২১ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩০৭ টাকা।