কাস্টমস হাউস ও স্টেশনগুলোকে এনবিআরের ১২ দফা নির্দেশনা

আমদানি পণ্য দ্রুত খালাস এবং রাজস্ব সুরক্ষায় কাস্টমস হাউস ও  স্টেশনগুলোকে ১২ দফা জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর। 

এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত বিধিমালার বাইরে আমদানিকারকদের কাছ থেকে অতিরিক্ত কোনো কাগজপত্র নেওয়া যাবে না। ঝুঁকিহীন চালানে অপ্রয়োজনীয় নথি যাচাই বন্ধের পাশাপাশি শুল্ক ফাঁকির নিশ্চিত তথ্য না থাকলে, একই চালান বার বার কায়িক পরীক্ষাও করা যাবে না। 

রাজস্ব  ঝুঁকির ভিত্তিতে চালান বাছাই এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চালান যাচাইয়ের নির্দেশনাও দিয়েছে এনবিআর। 

এছাড়া দীর্ঘদিন খালাস না হওয়া চালান দ্রুত ছাড়, প্রয়োজনে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং নিলামযোগ্য পণ্য দ্রুত নিলামের নির্দেশনাও দিয়েছে রাজস্ব বোর্ড।