সপ্তাহের শুরুতেই কমল সোনার দাম

দেশের বাজারে সপ্তাহের শুরুতেই কমেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। রোববার সকালে সোনার দাম কমার এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।

বাজুস জানায়, তেজাবী সোনার দাম কমায় দেশের বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন এ দাম আজ সকাল থেকেই কার্যকর হয়েছে। 

নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকায়। 

এ দিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৫ হাজার ১৩২ টাকা।