সামিটের এলএনজি টার্মিনাল চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান

অন্তর্বর্তী সরকারের সময় দেশের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের চুক্তি বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য পেট্রোবাংলা ও সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে সামিট।

গতকাল রোববার পেট্রোবাংলার চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে সামিট দাবি করে, চীনা কোম্পানির প্রস্তাবিত নতুন এফএসআরইউ প্রকল্পের তুলনায় সামিটের সঙ্গে আগের চুক্তিটি বহাল রাখলে দেশের প্রায় ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে। 

এছাড়া চুক্তি অনুযায়ী, ১৫ বছর অপারেশনাল মেয়াদের পর এফএসআরইউ, মুরিং সিস্টেম ও সাবসি পাইপলাইনের পূর্ণ মালিকানা সম্পূর্ণ বিনামূল্যে পেট্রোবাংলাকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল বলেও জানায় তারা। 

অন্যদিকে বর্তমানে বিবেচনাধীন বিল্ড-ওন-অপারেট -বিওও কাঠামোতে পেট্রোবাংলা এসব সম্পদের মালিকানা পাবে না বলেও সামিটের চিঠিতে জানানো হয়েছে।