অবশেষে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান এল 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম নিয়ে বিশেষ কার্গো বিমান রাশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে বলে জানায় বিমানবন্দর কৃর্তপক্ষ। 

এর আগে, ২৪ সেপ্টেম্বর ইউরেনিয়াম আনার সব ধরনের প্রস্তুতি নেওয়া হলেও তা বাতিল হয়। বিশেষ কার্গো বিমানটিকে পাকিস্তান তাদের আকাশপথ ব্যবহার করার অনুমতি না দেওয়ায় সেটি আসতে পারেনি। 

তবে, পরে পাকিস্তানের অনুমতি পাওয়া যায়। 

রাশিয়া থেকে কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, ভারত হয়ে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায় কার্গোটি। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হবে ইউরেনিয়াম। 

চলতি বছর দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের ৭টি এবং প্রথম ইউনিটের জন্য ২টি চালান আসবে।