বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক

এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক। তবে সরকারি উদ্যোগে পরিচালনায় পরিবর্তন আসছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান শওকত আলী খান। রোববার রাজধানীর বেইলি রোডে সোনালী ব্যাংকের বাংলা কিউআর এর প্রচারণা কার্যক্রম পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

শওকত আলী খান বলেন, পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। ব্যাংকটির বিষয়ে সরকারের কাছে বেশ কয়েকটি সুপারিশ দেয়া হয়েছে। পদ্মা ব্যাংকের গ্রাহকদের আমানত নিয়ে ভয়ের কোন কারণ নেই বলেও জানান তিনি। এসময় তিনি বলেন, সোনালী ব্যাংক এ পর্যন্ত সারাদেশে ৩ লাখ ১০ হাজার মার্চেন্টকে বাংলা কিউআর দিয়েছে। সোনালী ব্যাংকের গ্রাহকরা তাদের ই-ওয়ালেটের মাধ্যমে বাংলা কিউআর এ লেনদেন করতে পারবেন।