রাজধানীর কাঁচাবাজারে আগাম শীতকালীন সবজি এসেছে। তবে ক্রেতাদের গুণতে হচ্ছে বাড়তি টাকা। অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে লেবু ও শসা। গত সপ্তাহের তুলনায় ডজনে ১৫ টাকা কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা।
এক হালি লেবুর দাম ছাড়িয়েছে ৮০ টাকা। শসার কেজি ৯০ টাকা। বেড়েছে বেগুনের দাম। আকারভেদে দাম পড়ছে ১০০ থেকে ১৫০ টাকা।
শীতকালীন আগাম সবজি শিমের কেজি ১৪০ টাকা, বাঁধাকপি, ফুলকপি ও মুলা মিলছে ৬০ টাকা দরে। টমেটো প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি, চিচিঙ্গা, ধুন্দলের দাম ৬০ টাকা প্রতি কেজি।
কম দামের মধ্যে শুধু পাওয়া যাচ্ছে পেঁপে। প্রতি কেজির দাম পড়ছে ২০ টাকা। বাজারভেদে প্রতি ডজন ডিমের দাম ১৪০ থেকে ১৪৫ টাকা।
ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। মোটা চালের দর ৫০ থেকে ৫৫ টাকা। ভালো মানের মিনিকেটের দাম পড়ছে ৭৫ টাকা।