এলপিজি সিলিন্ডারের দাম আবারও নির্ধারণ, ১০ মাসে বাড়ল ৭৫৪ টাকা

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন -বিইআরসি। এ নিয়ে চলতি বছরের ১০ মাসে বাড়ানো হয়েছে ৭৫৪ টাকা।

আজ সোমবার সন্ধ্যায় দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিইআরসি। রাত ৮টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। 

আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য বৃদ্ধি এবং আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে এলপিজির দাম পুনর্নিধারণ করা হয়েছে। 

এর আগে, ২৯ অক্টোবরে বিইআরসির গণশুনানিতে এলপিজি ব্যবসায়ীরা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। সেপ্টেম্বর মাসে দাম ১৩ টাকা কমানো হয়েছিল। এরপর অক্টোবর ও নভেম্বরে ২ দফায় ৪৭৫ টাকা হয়েছে। এতে চলতি বছরে কয়েক দফায় মোট ৭৫৪ টাকা দাম বাড়িয়েছে - বিইআরসি।