টানা চার দফা কমল সোনার দাম

দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমেছে সোনার দাম। এবার প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস।

নতুন দর আজ শুক্রবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুস জানায়, তেজাবি সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে  সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট দুই লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি এক লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে এক লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।