জরিপ

দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে

জ্বালানি ও কাঁচামালের খরচ বাড়ায় দেশের ৭০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় বেড়েছে। আগামী দুই বছরে এই ব্যয় আরও বাড়তে পারে বলে শঙ্কা ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের। 

বহুজাতিক ব্যাংক এইচএসবিসির ‘গ্লোবাল ট্রেড পালস সার্ভে ২০২৬’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। 

এতে দেখা গেছে, ক্রমবর্ধমান পরিচালন ব্যয় ও তারল্যসংকট স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ৫০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান জ্বালানি ব্যয়কে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রধান চাপ হিসেবে চিহ্নিত করেছে। ৪৯ শতাংশ প্রতিষ্ঠান কাঁচামালের দাম বৃদ্ধিকে বড় সমস্যা হিসেবে দেখছে। 

আর ৬৪ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, ২০২৫ সালের পর থেকে তাদের নগদ টাকার চাহিদা বেড়েছে।