স্বর্ণের দাম বিশ্ববাজারে এক বছরের মধ্যে সর্বনিম্ন 

২০২৬ সালের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। বুধবার প্রতি আউন্স ২ দশমিক ৪ শতাংশ কমে ৩ হাজার ৭৬৯ ডলারে নেমেছে।

২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই সর্বনিম্ন দাম।ডলারের শক্তিশালী অবস্থান এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর সম্ভাবনায় স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। 

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে দেশেও। বুধবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাজুস। এ নিয়ে টানা ৬ দফায় স্বর্ণের ভরিতে কমেছে ১৪ হাজার ২৮৮ টাকা। 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।