এজেন্ট ব্যাংকিংয়ে অর্ধেক হিসাবই নারীদের: বাংলাদেশ ব্যাংক

দেশের এজেন্ট ব্যাংকিং ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বাড়ছে। বর্তমানে এ ব্যবস্থায় খোলা মোট ব্যাংক হিসাবের প্রায় অর্ধেকই নারীদের নামে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব খোলা হয়েছে ২ কোটি ৭৮ লাখ। 

এর মধ্যে ১ কোটি ৩৮ লাখই ছিলো নারীদের, যা মোট হিসাবের প্রায় অর্ধেক। 

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে নারীদের ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ১ দশমিক ৯১ শতাংশ। একই সময়ে পুরুষদের হিসাব বৃদ্ধির হার ছিল এর চেয়ে কম। 

সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৩০টি ব্যাংক এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করেছে। এসব ব্যাংকের অধীনে সারা দেশে ২০ হাজার ৬০০টির বেশি সেবাকেন্দ্র রয়েছে।